রায়হান আহমেদ/ মহিবুর রহমান ॥ চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে গতকাল মঙ্গলবার এক হৃদয়বিদারক ঘটনা সংঘটিত হয়েছে। ওই গ্রামের মো: শফিক মিয়া (৩৫) তার মা মোছা: হালিমা বেগম (৫৫) কে ধান কাটার কাচি দিয়ে হত্যা করে। গতকাল সকাল ৮ টার সময় মৃত মহিলার বাড়ির এক কিলোমিটার দূরে তেরাশুল গ্রামের এক ধানক্ষেতের পাশে কাচি দিয়ে খুন করে তারই মানুষ রূপি অমানুষ ছেলে শফিক মিয়া। জানা যায়, হালিমা বেগম সকালে যেকোন কাজে রাজারকোণা গ্রামে যান। কিন্তু তিনি আর নিজ আলয়ে ফিরে আসতে পারেননি। পথিমধ্যেই প্রাণ হারান সেই দুঃখী মা। হত্যা করার পর শফিক মিয়া মৃত মহিলাকে কাদে করে বাড়িতে নিয়ে আসে ও ঘরে খাটের উপর রাখে। নিয়ে আসার সময় কেউ পুরো ব্যাপার জানতে চাইলে সে বলে দুর্ঘটনা ঘটেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। হালিমা বেগমের মেয়ে বানেছা খাতুনের স্বামী আব্দুল সালাম (৩৬) রিক্সা চালক কে একই গ্রামের প্রত্যক্ষদর্শী আজগর আলীর স্ত্রী ঘটনাটি তৎক্ষানাৎ জানায়। উল্লেখ্য মৃত মহিলার মেয়ে ও মেয়ের স্বামী একই গ্রামে বসবাস করে। এ খবরে স্বামী স্ত্রী দু’জন গ্রাম্য মেম্বারকে নিয়ে মৃত মহিলার বাড়িতে ছুটে আসে। ততক্ষণে আসামী শফিক মিয়া তার স্ত্রীকে নিয়ে পলায়ন করে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে চুনারুঘাট থানা পুলিশ ঘটনা সংঘটিত গ্রামে আসামী ধরতে জোর অভিযান চালান। সেসময় হত্যাকারীর দুলাভাই আব্দুল সালামকে জেল হাজতে আটক করে রাখে। আব্দুল সালামের কাছ থেকে ঘটনার উৎপত্তি জানতে চাইলে সে জানায়, জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুদিন যাবৎ জগড়া চলে। এরই জের ধরে শফিক মিয়া তার মাকে খুন করে। এ মর্মান্তিক হত্যাকান্ডে তার কোন হাত নেই বলে সে জানায়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply