1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 3:19 am

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলায় ১২শ পুলিশ মোতায়েন

Reporter
  • Updated Friday, November 28, 2014
  • 501

হবিগঞ্জ প্রতিনিধি ॥ আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীর হবিগঞ্জ সফর উপলক্ষ্যে পুলিশের নিরাপত্তা নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিউফিল্ড মাঠে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আবু জাহির এমপি। অনুষ্টানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদুর রহমান মনির, সাজ্জাদ ইবনে রায়হান, সদর থানা ওসি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে জেলায় ১২শত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিউফিল্ড ও আশপাশে ২০টিরও অধিক সিসি ক্যামেরা দ্বারা সব কিছু মনিটরিং করা হবে। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,-প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD