1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 3:44 am

নবীগঞ্জে ইসলামী ব্যাংকের বার্ষিক প্রীতিমিলনী অনুষ্ঠিত

Reporter
  • Updated Sunday, December 7, 2014
  • 499

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১ টায় শাখা প্রাঙ্গনে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার ও ডেপুটি কেন্দ্র লিডার বার্ষিক প্রীতিমিলনী-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট হেড অব জোন মোঃ ওমর ফারুক খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সিলেট জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোঃ আশরাফ উদ্দিন, আরডিএস সিলেট জোন অফিসার মোঃ দলিলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক মোঃ বুরহান উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার আরডিএস কর্মকর্তা মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি তার বক্তব্যে ইসলামী ব্যাংক কে জাতীয় অর্থনীতিতে এবং আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশেষভাবে অভিনন্দন জানান এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রকার সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১ অর্জনে ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান সেই সাথে ইসলামী ব্যাংকের উন্নয়ন কাজের প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট হেড আব জোন বলেন, ইসলামী ব্যাংকের অগ্রগতিতে সর্বস্থরের মানুষের সহযোগীতা ও ভালবাসার কথা উল্লেখ করে ব্যাংকের বিভিন্ন প্রকার সেবা ও নানামূখী কার্যক্রমের বর্ণনা দেন এবং নতুন নতুন সেবা গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD