1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 12:23 am

নবীগঞ্জে বগেম রোকয়ো দবিস পালতি জয়তিা নারীদরে সম্মাননা প্রদান ও আলোচনা সভা

Reporter
  • Updated Wednesday, December 10, 2014
  • 521

লিমন চৌধুরী ॥ নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৪ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতা নারীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব মাহমুদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা মরিয়ম বেগম, জয়িতা নারী নেত্রী রাবেয়া খাতুন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, দৈনিক আমার দেশ প্রতিনিধি এটিএম সালাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আহছানুজ্জামান মান্না, আব্দুর রহমান চৌধুরী লিমন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলাল রহিমা বেগম, মুন্না দাশ, রাবেয়া খাতুন, নুরহাজান বেগমকে জয়িতা সম্মাননা পদক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD