চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়স্থ কাচিশাইল গ্রামে প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে কাচিশাইল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ জালাল উদ্দিন (৩০) শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে বাড়ী ফিরলে জালাল উদ্দিনকে ঘরের সামনে পাশের বাড়ীর জামায়াত ক্যাডার কাজী আব্দুর রহমান ভূইয়া ও তার ছেলে মোশাহিদ, তোহা এবং মুরাদসহ একদল স্বশস্ত্র লোক ধারালো দা, লাঠি দিয়ে এলোপাতারী হামলা করে তার নিকট থেকে নগদ ৩০ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। তার শোর চিৎকারে বাড়ীর লোকজন বেড়িয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply