1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 12:28 am

পানিউম্দায় স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি গঠন

Reporter
  • Updated Sunday, December 21, 2014
  • 485

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকালে এ উপলক্ষ্যে এক কর্মী সমাবেশ স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের প্রাঙ্গণে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক উজ্জ্বল সরদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শামিম, এস.এম নাবিউর রহমান। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনুর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আহমেদ বেলাল, উপজেলা আওয়ামীলীগ নেতা আরজদ মিয়া মেম্বার, তোফাজ্জল হোসেন, শাহ দরাজ আহমেদ, ইউপি মেম্বার মনসুর আহমদ, সফিকুল আলম, মামুনুর রশীদ, গোলাম মর্তুজা স্বপন, হাজ্বী লিমন, মামুন আহমেদ প্রমূখ। সমাবেশে প্রধান অতিথি মামুনুর রশিদকে আহবায়ক সামসুদ্দিন জনি, ফেরদৌস আহমেদ, শাহ দুলদুল, মোঃ সমুজ উল্লাহ, খোকন মিয়া, শাহ সোয়েব আলীকে যুগ্ম আহবায়ক করে স্বেচ্ছাসেবকলীগের পানিউমদা ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ কামরুল হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ম্পকে কটুক্তি করে তারেক রহমান মূর্খতার পরিচয় দিয়েছেন। তার এ কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ঘৃনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD