হবিগঞ্জ প্রতিনিধি ॥ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাহবুবকে গ্রেফতারের জন্য বাসায় তল্লাসী চালিয়েছে র্যাব। গতকাল বিকেলে ৩টার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ছাত্রদল নেতা গোলাম মাহবুবকে বাসা পায়নি। ছাত্রদল নেতা গোলাম মাহবুবের বাবা হবিগঞ্জ জনতা ব্যাংকের এড়িয়া অফিসের এ্যসিসটেন্ট এক্সিকিউটিভ অফিসার মোঃ নুরুল ইসলাম জানান, ৩টার দিকে র্যাব-৯ একটি দল বাসায় এসে তার ছেলে গোলাম মাহবুবের খোঁজাখুজি করে। পরে তারা চলে যায়। হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি সূত্র জানায়, গোলাম মাহবুবের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply