1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 1:32 pm

জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে জেলা যুব সংহতির পরামর্শ সভা অনুষ্ঠিত

Reporter
  • Updated Wednesday, December 28, 2016
  • 424

প্রেস বিজ্ঞপ্তি ॥ পহেলা জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে মহাসমাবেশ সফল করতে হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব সংহতির সভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, সাবেক সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুল, যুব সংহতির কেন্দ্রীয় সদস্য এডভোকেট শিবলী খায়ের, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল আহমেদ। সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টি নেতা মুহিদ আহমেদ চৌধুরী, আফম উস্তার মিয়া, ডাঃ এমদাদুল হক, মোঃ ফারুক মিয়া, জেলা যুব সংহতির সহ-সভাপতি নিজাম উদ্দিন সানু, মুরাদ আহমদ, সামিউল খান, মাসুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, পল্লীবন্ধু ফরিদ আহমেদ, জেলা যুব-সংহতি নেতা হেলাল আহমেদ, আব্দুল হাই, রবিউল আলম রবি, জালাল আহমেদ, হেলাল মিয়া, আসিফ ইকবাল, দুলাল মিয়া, আফরোজ মিয়া, জাহেদ আহমেদ, নজরুল ইসলাম, রন্জু দেব, হাফেজ মিনহাজ, সোহেল খান, সেলিম খান, নিউটন সুত্রধর, নুর মিয়া, ওয়াহিদ মিয়া, জাহির মিয়া, শানু মিয়া, আব্দুর রউফ প্রমুখ। সভায় এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে জাতীয় যুব সংহির নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। পার্টিকে সু-সংগঠিত করতে সকলকে একযুগে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD