1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:32 am

ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে সিএনজি অটোরিকশা উল্টে দলিল লিখকসহ আহত ৫

Reporter
  • Updated Monday, January 16, 2017
  • 405

জুয়েল চৌধুরী \ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের দৌলতপুরে পুলিশের তাড়া খেয়ে সিএনজি অটোরিকশা উল্টে এক দলিল লিখকসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বাহুবলের উদ্দেশ্যে যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশা ওই সড়কে পৌছলে চেকপোষ্টে থাকা পুলিশ সিএনজিটি থামানোর সিগন্যাল দেয়। এ সময় সিএনজি চালক বেপরোয়া গতিতে চালিয়ে গেলে চেকপোষ্টের অদুরে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাহুবল উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের টুকুন কুমার দেব (২৭) সহ ৫ জন আহত হয়। অপর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD