হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় রাহুল মিয়া (৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। তবে তার পরিবারের দাবি চালকের কথা না শুনায় তাকে ধাক্কা দিয়ে ফেলা দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু রাহুল পইল পশ্চিমপাড়া গ্রামের নিবর্শা মিয়ার পুত্র ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। নিহত শিশুর পিতার অভিযোগ, তার পুত্র স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের ট্রাক চালক সাজিদ মিয়ার ট্রাকে উঠে। এক পর্যায়ে সাজিদ তাকে ট্রাক থেকে নামতে বলে। এ সময় তার ‘কথা অমান্য করায়’ রাহুলকে ‘ধাক্কা দিয়ে ট্রাক থেকে ফেলে দেয়’ সাজিদ। তখন একটি সাজিদকে ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে বিষয়টি রাতে সমাধান হওয়ায় পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফের উপস্থিতিতে ময়না তদন্ত ছাড়ায় লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে পুলিশ। তবে নির্বশা মিয়ার তার একমাত্র পুত্রকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply