1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 18, 2026, 6:18 am

সরকার দেশে বিদ্যুৎ খাতে যুগান্তকারী উন্নয়ন করেছে এমপি আবু জাহির

Reporter
  • Updated Monday, December 29, 2014
  • 529

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সর্ম্পকীত সংসদীয় কমিটির সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি বলেছেন-সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে বিদ্যুত, শিক্ষা, তথ্য প্রযুক্তি, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন করেছে। এরই ধারাবহিকতায় আশেরা, বাটপারা, ফান্দ্রাইল, শ্যামপুর ও বেকিটেকা গ্রামে প্রায় ১৪ কিলোমিটার বিদ্যুত লাইন স্থাপন করে ৭২১টি নতুন মিটার সংযোগ দেওয়া হল। এই প্রকল্প বাস্তবায়ন করতে প্রায় ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যায় হয়েছে। পর্যায়ক্রমে বাকি এলাকায় অগ্রাধীকার ভিত্তিতে বিদ্যুতায়িত করা হবে। এই এলাকায় বিদ্যুতের সংযোগ দিয়ে আমি আমার ওয়াদা পালন করেছি। রাস্তাসহ বাকি উন্নয়নমূলক কর্মকান্ড পর্যায়ক্রমে অগ্রাধীকার ভিত্তিতে সমাপ্ত করে বাকি ওয়াদা রক্ষা করব। এমপি আবু জাহির আরও বলেন, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গরিব মেহনতি মানুষের পাশে আছে থাকবে। দেশের কল্যাণে আমরা দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা করে যাচ্ছি। এরপরও বিএনপি ঈর্ষান্বিত হয়ে উন্নয়নে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামীলীগ সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহব্বান জানান। গতকাল বিকাল ৩ ঘটিকার সময় আশেঢ়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুাৎ সংযোগ উদ্বোধন শেষে জনসভা তিনি একথাগুলো বলেন। লোকড়া ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ আব্বাস এর সভাপতিত্বে ও মাহমুদ মিয়ার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম দিলীপ চন্দ্র সরকার, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আক্রম আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুর আহাদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত। জনসভায় বক্তব্য রাখেন, জাহির মাষ্টার চৌধুরী, সত্তার মিয়া তালুকদার, হাবিবুর রহমান চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, আহাম্মদ আলী, সেলিম, মোশাহিদ, এনাম, কালা মিয়া, প্রমূখ। জনসভা শেষে আওয়ামী লীগের উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসভায় আছকির মিয়া, ছনু মিয়া, আওলাদ মিয়া, মছকু মিয়া, সাধন মিয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ আওয়ামী লীগে যোগদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD