1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 2:54 am

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্প কর্তৃক ডিজিটাল সেবা প্রদানে উদ্যমী কর্মকর্তা হিসেবে বানিয়াচংয়ের এসি (ল্যান্ড) মশিউর রহমান পুরস্কৃত ॥

Reporter
  • Updated Tuesday, December 30, 2014
  • 536

বানিয়াচং প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ.টু.আই প্রকল্প কর্তৃক ডিজিটাল সেবা প্রদানে উদ্যমী সরকারী কর্মকর্তা হিসেবে বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) বি.এম মশিউর রহমান পুরস্কৃত হয়েছেন। ‘বিশ্বের যে কোন স্থান (২য় পৃষ্ঠায় দেখুন) হতে বানিয়াচং ভূমি অফিসের রেকর্ডরুমে নথির অবস্থান জানুন অন লাইনে’ শীর্ষক ডিজিটাল পদ্ধতি চালু করাসহ অনলাইনে কর প্রদানের সুবিধা সৃষ্টি করায় তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন। গত ২৮ ডিসেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন মহা পরিচালক (প্রশাসন) ও এ টু আই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সফিউল আলম, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD