বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বালিখালে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গতকাল শুক্রবার সকাল ৯টায় এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের উস্তার মিয়ার সাথে প্রতিবেশী এক ব্যক্তির বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উস্তার মিয়া (৫০), শওকত আলী (২৫), সাজিদুর রহমান (২১), রিপন মিয়া (২৫), জেসমিন (৩৮) ও আহাম্মদ আলী (২১) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply