স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ছবুর আলী হত্যা মামলার আসামী গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে একদল পুলিশ সৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। সে নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের পরেশ মিয়ার পুত্র রব্বান মিয়া(২৪)। উল্লেখ্য, গত ০৩ জুন নবীগঞ্জ সদর ইউনিয়নে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তকদীর আলীর পুত্র মোঃ ছবুর আলী (২৩) নামের যুবক নিহত হয়। পুলিশসহ ২০ জন আহত হয় এবং প্রায় ১০/১৫টি বাড়ি ঘর ভাংচুর করা হয়। এ সংঘর্ষের ঘটনায় নিহত ছবুর আলী হত্যা মামলার অন্যতম আসামী রব্বান মিয়াকে গতকাল গ্রেফতার করে পুলিশ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply