1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 2:23 pm

বিশ্বকাপ দলের ম্যানেজার সুজন

Reporter
  • Updated Friday, January 16, 2015
  • 519

সময় ডেস্ক ॥ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় বিভিন্ন কমিটিতে ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। সভায় বিভিন্ন কমিটির দায়িত্বে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন বোর্ড কর্মকর্তারা। ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন নাইমুর রহমান দুর্জয়। আর আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। গতকাল বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বসেছে বিসিবির বোর্ড সভা। সভায় এরই মধ্যেই এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। জাতীয় দলের ম্যানেজার ও ক্রিকেট অপারেশন্স কমিটির পাশাপাশি আরও কয়েকটি কমিটিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এর মধ্যে সিসিডিএমের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন গাজী গোলাম দস্তগীর ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে হানিফ ভুঁইয়া দায়িত্ব পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD