1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 18, 2026, 6:31 am

নবীগঞ্জ পৌরসভার চরগাঁওয়ে পাইপ ড্রেন নির্মাণের উদ্বোধন

Reporter
  • Updated Friday, January 16, 2015
  • 458

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সকালে নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের সড়ক থেকে শাখা বরাক নদী পর্যন্ত আর,সি,সি পাইপ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী এ নির্মাণ কাজের আনুষ্টানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, পৌরসভার কার্য সহকারী আবু মুছা, ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স বিজ্ঞ ইন্টারন্যাশনালের মালিক গৌরাঙ্গ রাউত লিপু,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফরোজ মিয়া চৌধুরী, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জায়েদ চৌধুরী,আব্দুল মালিক চৌধুরী,ইসরাইল মিয়া চৌধুরী, ইমানী চৌধুরী, হবিবুর রহমান চৌধুরী, ইসলাম উদ্দিন চৌধুরী, মতলাই মিয়া চৌধুরী, ছালিক মিয়া চৌধুরী, ফরিদ মিয়া চৌধুরী, আব্দুল মন্নাফ চৌধুরী, ইয়াওর মিয়া চৌধুরী, আব্দুল চৌধুরী নুনু, ঝুনু মিয়া চৌধুরী, ওজুদ মিয়া চৌধুরী, সুদ্বীন দাশ প্রমূখ। সূত্র জানায়, এডিবির বিশেষ বরাদ্ধের ৫ লাখ ১৭ হাজার টাকা প্রাক্কলিক মূল্যে ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স বিজ্ঞ ইন্টারন্যাশনাল ১ মাসের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD