1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 2:26 pm

বহির্জাগতিক বেতার তরঙ্গের সন্ধান

Reporter
  • Updated Wednesday, January 21, 2015
  • 602

সময় ডেস্ক ॥ মহাবিশ্বের অজানা কোনো উৎস হতে উৎসারিত বেতার তরঙ্গের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। অত্যন্ত ক্ষণস্থায়ী, দ্রুত লয়ে ধাবমান বেতার তরঙ্গের এক ঝলকানি ধরা পড়েছে অস্ট্রেলিয়ার পার্কস বেতার টেলিস্কোপে। বহির্জাগতিক এই বেতার বার্তার খোঁজখবর প্রকাশিত হয়েছে মানথলি নোটিশেস অব দ্য রয়াল এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিতে, ২০১৫ সালের জানুয়ারিতে। আকাশ গবেষকদের দাবি, তারা ২০০৭ সালে প্রথম এ রকম ক্ষণস্থায়ী বেতার আভা ধারণ করেছিলেন। এরপর আরও ছয়বার ওই পার্কস বেতার টেলিস্কোপে ধরা পড়ে একই ধরনের ভিনজগতের বেতার তরঙ্গের চমকানি। এরপর সপ্তমবারের মতো আরেকবার দূরদেশী বেতারচ্ছটা ধরা পড়ে পুয়োর্তো রিকোর এ্যারিসিবো টেলিস্কোপে। ঠিক কত দূর দেশ থেকে এই বেতার এসেছে? এই নিয়ে কাজ করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী, যাদের নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার সোয়াইনবার্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানী এমিলি পেট্রোফ। হিসেব কষে পেট্রোফের দল দেখেছেন, পৃথিবী থেকে ৫৫০ কোটি আলোকবর্ষ দূরের মহাশূন্যে এই বেতারচ্ছটার উৎস। মানে, এই ঘটনা ঘটেছে এখন থেকে সাড়ে পাঁচশ কোটি বছর আগে। বেতার তরঙ্গের দৈর্ঘ্যও মেপেছেন বিজ্ঞানীরা। সেই পরিমাপ থেকে ডেনমাকের্র ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের নিলস বোর ইনস্টিটিউটের জ্যোতি-পদার্থবিজ্ঞানী ডেনিয়েলে মেলসানি বলেছেন, এই বেতার আভার সঙ্গে কোনো নিউট্রন নক্ষত্র কিংবা কৃষ্ণবিবরের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD