1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 2:32 pm

নবীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক শেফুর মা’য়ের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

Reporter
  • Updated Saturday, January 24, 2015
  • 481

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফুর মাতা শহরের বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তা মিয়া চৌধুরীর স্ত্রী মোছাঃ লুৎফুর নাহার চৌধুরী (৮৫) আর নেই (ইন্নালিল্লাহি….. ………রাজিউন)। তিনি গতকাল শুক্রবার সকাল ৯.৪০ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্বামী, ছেলে-মেয়ে, নাতী-নাতনি, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। গতকাল শুক্রবার মরহুমার ১ম জানাযার নামাজ বেলা পৌনে ৫টায় নবীগঞ্জ জে.কে হাইস্কুল মাঠে এবং গ্রামের বাড়ি সাদুল্লাপুর মাঠে ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাযার নামাজে অংশ গ্রহন করেন সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, থানা বিএনপি’র খালেদ আহমদ পাঠান, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, পানিউম্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাফ নবী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,প্রেসক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, ইউপি চেয়াম্যান দিলাওর হোসেন, আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, ছালিক মিয়া, ছাইম উদ্দিন, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি মোজাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, আশিক মিয়া, গোলাম নবী, তোফাজ্জুল হোসেন, কাউছার আহমদ, আব্দুল বারিক রনি, কাপ্তান মিয়া, সফিউল আলম বজলু, এড. লুৎফুর রহমান প্রমূখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD