1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 2:30 pm

বানিয়াচঙ্গের গুনইয়ে খোলা অবস্থায় খাবার বিক্রির প্রতিবাদ করায় এক তরুণকে ছুরিকাঘাত

Reporter
  • Updated Sunday, February 8, 2015
  • 454

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের গুনইয়ে দোকানে খোলা খাবার বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতের শিকার হয়েছে এক তরুণ। গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তরুন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গুনই আঞ্চলিক শাখার সভাপতি। হাসপাতাল সূত্রে জানা যায়, গুনইয়ের জাহিদ চৌধুরীর পুত্র এমরুল ইসলাম চৌধুরী (১৮) গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি যাওয়ার পথে গুনই গ্রামের পাশে অবস্থিত ভূমিহীন পল্লীর একটি মিষ্টির দোকানে খোলা অবস্থায় মিষ্টি বিক্রি করা হচ্ছে দেখতে পেয়ে দোকান মালিকের নিকট এর প্রতিবাদ জানায়। এতে দোকান মালিক মছন মিয়া ও তার পুত্র রাজু ক্ষিপ্ত হয়ে এমরুলের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD