1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 17, 2026, 8:53 am

শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে বিদ্যুত সংযোগের দাবী শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুত জনতার অফিস ঘেরাও ॥

Reporter
  • Updated Wednesday, February 11, 2015
  • 403

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের দাবীতে শায়েস্তাগঞ্জস্থ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি অফিস ঘেরাও করে শত শত ক্ষুব্ধ নারী পুরুষ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার লাখাই উপজেলাধীন করাব গ্রাম থেকে হাফিজুর মাষ্টার, জলিল ও কামালের নের্তৃত্বে মানপুর ও পোদ্দার হাটি এলাকার ভুক্তভোগী লোকজন ওই সমিতি অফিস ঘেরাও করে। এসময় সমিতির প্রধান ফটক গেইটে তাদেরকে আটকে দেয় সশস্ত্র আনসার। ফলে ক্ষুব্ধ নারী-পুরুষরা তাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ী-ঘরে বিদ্যুত সংযোগ দেয়ার দাবীতে মুহুমুহ ম্লোগান দিতে থাকলে নবাগত জিএম সুলায়মান মিয়ার নির্দেশে নীচে নেমে এজিএম (কম) পারভেজ ভূইয়া সহ অন্যান্য কর্মকর্তারা। এসময় তারা বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে তাদের পক্ষ থেকে ৪ জন সহ সংশ্লিস্ট সমিতি বোর্ডের সাবেক ডাইরেক্টর রফিকুল হাসান চৌধুরী তুহিনকে নিয়ে যান জিএম এর কক্ষে। জিএম সংশ্লিস্ট দাবী নিয়ে আমন্ত্রিত প্রতিনিধিদের সাথে কথা বলে ৩ টি ট্রান্সফরমার পরিবর্তনের মাধ্যমে অতি দ্রুত করাব কুসুমবালা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ওইসব এলাকার ঘরে ঘরে বিদ্যুত সংযোগ দেবার প্রতিশ্র“তি দেন। সেই সঙ্গে কর্মকর্তাদের নির্দেশ দেন এ সংক্রান্ত দাপ্তরিক কাজ সম্পন্নে উদ্যোগ নিতে। ফলে উপস্থিত ব্যক্তিবর্গ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিস্ট সমিতি কার্যালয় ত্যাগ করেন। জানা গেছে, জিএমএর নির্দেশে আজই রাতে সংশ্লিস্ট সমিতির কর্মকর্তারা ওই গ্রামে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD