1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 12:49 am

নবীগঞ্জ হিরা মিয়া গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন মেয়র তোফাজ্জল চৌধুরী সভাপতি নির্বাচিত

Reporter
  • Updated Thursday, February 12, 2015
  • 540

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ হিরা মিয়া বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ডাঃ এটিএম জাফর ইকবাল, আমিনুল হক, আব্দুস সত্তার ও মিজানুর রহমান সদস্য নির্বাচিত হয়েছেন। সেই সাথে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় শিক্ষক মহি উদ্দিন, শিক্ষিকা সাবিহা খাতুন ও পারভীন আক্তার নির্বাচিত হন। উক্ত নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা নজরুল ইসলাম। গতকাল বুধবার সকালে ম্যানেজিং কমিটির প্রথম সভায় সদস্য ডাঃ এটিএম জাফর ইকবাল ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর নাম প্রস্তাব করলে সর্ব সম্মতিক্রমে তা গৃহিত হয়। ফলে হিরা মিয়া গালর্স স্কুলের সভাপতি হিসেবে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে ঘোষনা করা হয়েছে। প্রিজাইটিং অফিসারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ছাড়াও কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ স্বপন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD