1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 17, 2026, 8:09 am

স্বর্ণালন্কার ও টাকা লুটের ঘটনায় পানিউমদা ইউপি বিএনপি’র সভাপতি ও সাবেক মেম্বার গোলাম নবীকে আটক করেছে থানা পুলিশ

Reporter
  • Updated Tuesday, February 17, 2015
  • 473

স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জের ভরগাওঁ গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৯জন আহত ও স্বর্ণালন্কার এবং নগদ ২লক্ষ টাকা লুটের ঘটনায় ১৩নং পানিউম্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক মেম্বার গোলাম নবী তালুকদারকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত বুধবার নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউম্দা ইউনিয়নের ভরগাওঁ গ্রামে পূর্ব বিরুধের জের ধরে একই পরিবারের ৯জনকে পিঠিয়ে গুরুত্বর আহত করে ও স্বর্ণালন্কার এবং নগদ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় গোলাম নবী ও তারলোকজন। পরে সাথে সাথে সেলিম মিয়া তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার ভরগাওঁ গ্রামের মোঃ সেলিম মিয়া তালুকদার জায়গা ক্রয় করার জন্য নবীগঞ্জ শাখা ইউসিবি ব্যাংক হইতে ২ লক্ষ টাকা উত্তোলন করে তার ভাই শামীম মিয়া তালুকদারকে সাথে নিয়ে ও পৌরসভার পূর্ব তিমিরপুর বাসা হইতে ভাই, স্ত্রী, সন্তানসহ তার নিজ বাড়ীতে যান। বাড়ীতে যাওয়ার সাথে সাথে তার উঠানে মোটর সাইকেল থেকে নামা মাত্র গোলাম নবীর নেতৃত্বে একদল লোক তার উপড়ে হামলা করে এবং উল্লেখিত টাকা ও মালামাল নিয়ে যায় এরই প্রেক্ষিতে মোঃ সেলিম মিয়া তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার স্বত্ততা পেয়ে নবীগঞ্জ থানার এস. আই আশেকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের মাধুরী রেস্টেুরেন্টের সামন থেকে গোলাম নবী তালুকদারকে আটক করে থানায় নিয়ে আসে নবীগঞ্জ থানা পুলিশ। পরে খবর পেয়ে পরদিন শুক্রবার সকালে ১৩নং পানিউম্দা ইউপির চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ কাজল মিয়া, উপজেলা বি.এন.পি’র সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি এম. নুরুল ইসলাম খেজুর, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফখরুল আহসান চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর এটি এম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, স্থানীয় ইউপি সদস্য আসমাউল হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল আলীম ইয়াসিনি, চুনু মাস্টার, ইউপি যুবদলের সভাপতি আক্তার মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে থানা থেকে তাদের জিম্মায় গোলাম নবী তালুকদারকে দেওয়া হয়েছে । এবং বিষয়টি এলাকার ময়মুরুব্বিয়ান শালিসে নিস্পত্তি করার উদ্যোগ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD