1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 2:49 am

নবীগঞ্জে লন্ডন প্রবাসী আব্দুর রউফ ও তার গাড়ি চালকের প্রহারে স্কুল ছাত্র আহত ॥বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের অনশন এলাকাবাসীর প্রতিবাদ সভা ॥

Reporter
  • Updated Friday, February 20, 2015
  • 421

এম, মুজিবুর রহমান ॥ নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের কৃষক মনসুর আলমের পুত্র ও টেকইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান শুভ (১১) কে ওই এলাকার প্রভাবশালী লন্ডনী আব্দুর রউফ ও তার গাড়ি চালক জামাল পিঠিয়ে গুরুতর আহত করেছে। আহত ছাত্রকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে আশংকা জনক অবস্থায় সিলেট ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়ে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুর ২টার দিকে। এঘটনায় স্কুলের ছাত্র/ছাত্রীরা হামলা কারীদের কঠোর শাস্থি দাবী করে গতকাল সকাল ১১টায় বিদ্যালয়ে কাস বর্জন করে অনশন করে। খবর পেয়ে উপস্থিত হয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: কনা মিয়া, সাধারন সম্পাদক ময়না মিয়া ও স্কুলের শিক্ষিকা জহুরুন নেছা ছাত্র/ছাত্রীদের অনশন ভাঙ্গাতে সক্ষম হন। অপর দিকে উত্তেজিত অভিভাবক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও গ্রামবাসী এঘটনায় স্কুল প্রাঙ্গনে বিশাল প্রতিবাদ সভা করেন। জানাযায়, উপজেলার ওই গ্রামের কৃষক মনসুর আলমের পুত্র মিজানুর রহমান শুভ সে প্রতি দিনের ন্যায় টেকইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসে। প্রায় সাড়ে ৪ঘন্টা ক্লাস শেষে স্কুল বিরতি সময়ে স্কুল আঙ্গিনায় সহ পাঠিদের সাথে খেলাধুলা করছিল। এসময় পূর্ব শত্র“তার জের ধরে লন্ডন প্রবাসী আব্দুর রউপ ও তার গাড়ি চালক জামাল মিয়া ওই ছাত্রকে দৌড়াইয়া ধরে এনে স্কুল শিক্ষিকা জহুরুন নেছার ও ছাত্র/ছাত্রীদের চোখের সামনে বেধড়ক প্রহার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দৌড়ে এসে ওই ছাত্রকে ওদের কবল থেকে রক্ষ করেন। প্রত্যক্ষর্দশী কুড়া গাও গ্রামের রেশম আলী নামের এক ব্যক্তি বলেন, যদি তাৎক্ষনিক আমরা এলাকাবাসী না আসতাম তবে লন্ডনী ও তার গাড়ি চালক ওই শিশুকে গাড়ির ভ্যানে তুলে নেওয়ার চেস্টা করছিল। শিশুর পিতা অসহায় কৃষক মনসুর আলম জানান, পূর্ব শত্র“তার জের ধরে একই গ্রামের বহুল আলোচিত মাদক সম্রাট পিয়ার আলীর পুত্র জামাল ও সাতাইহাল গ্রামের লন্ডনী আব্দুর রউফ আমার ছেলে অমানবিক নির্যাতন করে পিঠিয়ে আহত করে অপহরন করে নেওয়ার চেষ্টা করছিল। এদিকে লন্ডন প্রবাসী আব্দুর রউফ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুলের পাশ্ববতী রাস্থায় প্রাইভেট মাইক্রো দিয়ে যাওয়ার সময় স্কুল ছাত্র শুভ আমার গাড়িতে ঢিল ছুড়ে মারে। এসময় আমার গাড়ি চালক তাকে ধরে এনে দু’একটি তাপ্পর মেরে স্কুল শিক্ষকের হাতে দেই। এব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মো: কনা মিয়া ও সাধারন সম্পাদক মো: ময়না মিয়া জানান, স্কুল চলা কালীন সময়ে নিরপরাধ ছাত্রকে প্রভাবশালী কতৃক নির্মম প্রহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ম্যানেজিং কমিটি সহ এলাকাবাসীর পক্ষ থেকে। এব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুল ইসলামে সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন। ইউ/পি চেয়ারম্যান ইজাজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা ও সমাধানের চেষ্টা চলছে। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রেজাক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এঘটনা অবশ্যই অন্যায় ও নিন্দনীয় তবে এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। উল্যেখিত ঘটনায় ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD