জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহর থেকে আন্তঃজেলা ডাকাতদলের দুই গডফাদারকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হল চুনারুঘাট উপজেলার লাতুরগাঁও গ্রামের করম আলীর পুত্র আব্দুল খালেক (৩০) ও বাসুল্লা গ্রামের জানু মিয়ার পুত্র রাসেল মিয়া (২৫)। গতকাল মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানার এস.আই হরিদাস ও সদর থানার এস.আই ওয়াহেদ গাজীর নেতৃত্বে পুলিশ কালেক্টর ভবনের প্রধান ফটক থেকে তাদেরকে আটক করেন। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৪০ এর অধিক ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে ৩৫টি মামলায় পরোয়ানা রয়েছে। এতদিন তারা পলাতক ছিল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply