1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 15, 2026, 12:15 pm

চুনারুঘাটে বিপুল পরিমান ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার

Reporter
  • Updated Sunday, March 1, 2015
  • 491

রায়হান আহমেদ, চুনারুঘাট ॥ গতকাল শনিবার বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ও এসআই হরিদাস সরকারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে অভিযান চালিয়ে আনসার কমান্ডার হাসান আলীর বসত ঘর থেকে ৩১ বোতল রয়েল স্টেজ, ১৬ বোতল হুইসকি, ১৫ বোতল অফিসার চয়েস ও ৩৪ ফেন্সিডিলসহ মোট ৯৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক দ্রব্যের বর্তমান বাজার মূল্য আড়াই লক্ষাধিক টাকা। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে। উল্লেখ্য যে- হরতাল, অবরোধকে কাজে লাগিয়ে ইদানিং মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে মাদক দ্রব্য এনে মজুত করে রাখে। পরে তারা সময় সুযোগ করে বিভিন্ন স্থানে পাচার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD