1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:21 am

শহরে প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে ট্রাক-ট্রাক্টর চলাচল ॥ আটক ১

Reporter
  • Updated Thursday, March 5, 2015
  • 477

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে ট্রাক ও ট্রাক্টর দিনে দুপুরে চলাচল করছে। অভিযান চালিয়ে পুলিশ আটক করলেও প্রভাবশালী কর্তৃক ছাড়িয়ে নেয়ায় চলাচল থেমে নেই। গতকাল বুধবার বিকেলে প্রধান সড়ক দিয়ে প্রকাশ্যে মাল বোঝাই একটি ট্রাক (সিলেট ড-১১-২১৯০) যাওয়ার সময় সদর পুলিশ আটক করে। নাম না প্রকাশে একজন পুলিশ কর্তা জানান, আটক করেও মনে হয় না বেশিক্ষণ রাখা যাবে। প্রতিদিনই ট্রাক্টর ও ট্রাক আটক করা হয়। কিন্তু আবার ছেড়েও দিতে হয়। উল্লেখ্য সম্প্রতি জেলা প্রশাসকের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় শহরের উপর দিয়ে দিনের বেলায় এসব যানবাহন চলাচল করতে পারবে না। কিন্তু এ আদেশ উপেক্ষা করে ও চলাচল অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD