1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 15, 2026, 12:22 pm

বেগম খালেদা ‘রাজনীতির খলনায়িকা’…নৌ.মন্ত্রি শাজাহান খাঁন

Reporter
  • Updated Saturday, March 14, 2015
  • 495

সময় ডেস্ক ॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতির ‘খলনায়িকা’ বলে আখ্যায়িত করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘তিনি রাজনীতি শুরু করেছেন মিথ্যা দিয়ে। তার জন্ম তারিখও মিথ্যা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, ‘রাজনীতিতে খালেদা একজন খলনায়িকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে ‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্রকারী’ খালেদা জিয়া ও তারেক রহমানের বিচার দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে। নৌমন্ত্রী বলেন, ‘বাংলার মাটিতে জামায়াত-শিবিরের কবর রচনা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যে ষড়যন্ত্র হয়েছিল সেই ধারাবাহিকতায় ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। একই ধারাবাহিকতায় সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়। ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD