1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 17, 2026, 9:32 am

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল ॥

Reporter
  • Updated Sunday, March 15, 2015
  • 550

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টার যড়যন্ত্রের প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্য্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে সারা শহর প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজার পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক আহমেদ চৌধুরী রাজ-এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে অংশ নেয় বৃন্দাবন কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এসময় বক্তারা, যারা প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টার যড়যন্ত্র করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD