1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 17, 2026, 8:39 am

ইনাতগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

Reporter
  • Updated Thursday, March 19, 2015
  • 482

রাকিল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে গলায় ফাঁশ দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের সাইফুর রহমান এর স্ত্রী রাবিয়া বেগম (২৬) গত মঙ্গলবার রাতের যেকোন সময় বাড়ির বাইরের একটি বরুন গাছের সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে। গতকাল বুধবার ভোরে লোকজন গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পুলিশকে খবরটি জানানো হলে সকাল ৯টায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। ময়না তদন্ত শেষে সন্ধায় তাকে দাফন করা হয়েছে। রাবিয়া বেগম এর আড়াই বছর ও এক বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। আত্মহত্যার কারন জানা যায়নি। তবে রাবেয়া বেগম এর অভাবের সংসার ছিল বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD