প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০১৮, ১:৩৩ পি.এম
হবিগঞ্জে টমটমের চাপায় স্কুল ছাত্র মৃত্যু পথযাত্রী

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ-লাখাই সড়কে রিচি স্কুলের নিকট আনাড়ি টমটমের চাপায় ইয়াছিন মিয়া (১০) নামে এক স্কুল ছাত্র মৃত্যু পথযাত্রী। সে রিচি গ্রামের হারুন মিয়ার পুত্র। গতকাল শুক্রবার সকালে রিচি হাই স্কুলের নিকট সড়ক পারাপারের সময় একটি টমটম তাকে চাপা দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com