স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ২নং পুল এলাকায় যৌতুকের জন্য এক নববধূকে পিঠিয়ে আহত করেছে তার স্বামী। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নববধু স্বপ্না আক্তার (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার বারা পইত গ্রামের কেরামত আলীর কন্যা। আহত স্বপ্না জানায়, ৬ মাস পূর্বে ২নং পুল এলাকার জিতু মিয়ার পুত্র বখাটে রাসেল মিয়া (২৫) কে ভালবেসে কোর্টের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর তাহার উপর যৌতুকের জন্য নির্যাতন চালায়। গতকাল ওই সময় যৌতুকের জন্য মারপিট করে তাকে বিদায় করে দেয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply