1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:22 am

আজ বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের মৃত্যু বার্ষিকী

Reporter
  • Updated Tuesday, March 24, 2015
  • 522

স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছের মাতা বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের ১৩তম মৃত্যু বার্ষিকী। ২০০২ সালের এই দিনে তিনি শায়েস্তানস্থ বাসভবনে ইন্তেকাল করেন। সমাজ সেবিকা মঞ্জিলা বেগমের ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমার কবর জিয়ারত, দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ ও কাঙ্গালী ভোজ। পারিবারিক এসব কর্মসূচীতে মরহুমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে প্রথম উপজেলা নির্বাচনে মরহুমা মঞ্জিলা বেগম বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হকের সাথে সরাসরি ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি তাঁর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্র্তুজা লাল মিয়ার সাথে ৭বার পবিত্র হজ্জব্রত পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD