নিজস্ব প্রতিনিধি ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবষের্র স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারে শূন্য আসনে পঞ্চম অপেক্ষমান তালিকা থেকে আগামী ২৭ মার্চ ভর্তি করা হবে। সকাল ৯টায় একাডেমিক ভবনে এ ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী জানান, এ ইউনিটের বিজ্ঞান শাখায় ১৫টি, বি-১ ইউনিটে ৭০টি এবং বি-৪ ইউনিট ভুক্ত স্থাপত্য বিভাগে ৩টি শূন্য আসনে ভর্তি করা হবে। অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের সঙ্গে হটলাইনে যোগাযোগ করা হয়েছে। যেসব শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত হয়েছে তাদের ডাকা হয়েছে। অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা কোনো ফোন পায়নি পরবর্তীতে এমন অভিযোগ করলে কি করা হবে এমন প্রশ্নের জবাবে ভর্তি কমিটির সদস্য সচিব মোঃ ফারুক উদ্দিন জানান, সবাইকে ফোন করা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি ভুল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে থাকে সে ক্ষেত্রে ভর্তি কমিটির কিছু করার নেই। ভতির্র সময় শিক্ষার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট, প্রশংসাপত্র এবং প্রয়োজনীয় টাকা আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও মার্কশিটের ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে তিনি উল্লেখ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply