1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 18, 2026, 6:10 am

চুনারুঘাটে এমপি মাহবুব আলী ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

Reporter
  • Updated Saturday, March 28, 2015
  • 506

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও সত্যের পথে যুব সমিতির উদ্যোগে হবিগঞ্জ-৪ আসনের এমপি এডঃ মাহবুব আলী ও চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার পীরেরগাঁও গ্রামের সৈয়দ মদরিছ আলী একাডেমী প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব এমপি এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সংবর্ধিত ব্যক্তিত্ব আবু তাহের ও এলজিইডির প্রকল্প পরিচালক পিকে চৌধুরী। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সৈয়দ হেলাল আহমেদ, তোফাজ্জল ইসলাম, সৈয়দ রাহসান মাহী, মোঃ তারেক মিয়া, মোঃ জলফু মিয়া, মোঃ শাহিদুল ইসলাম, মোঃ এমরান মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD