1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 2:18 pm

জজ কোর্ট এলাকা থেকে আইনজীবি সহকারীর মোটর সাইকেল উদাও

Reporter
  • Updated Monday, June 10, 2019
  • 640

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ জজ কোর্ট এলাকা থেকে আইনজীবি সহকারীর মোটরসাইকেল দিনে-দুপুরে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান এর সহকারী আবুল কাশেম এর একটি অনটেস্ট টিভিএস মোটর সাইকেল প্রতিদিনের মত জজ কোর্টের বারান্দায় নিচে রেখে গতকাল রবিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে যান। বিকাল ৩টায় দেখেন ওই স্থান  থেকে তার মোটর সাইকেল উদাও হয়ে গেছে। পরে বিভিন্ন স্থানে খোঁজা-খুজি করেও এর কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিরুপায় হয়ে তিনি সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন। এ ঘটনায় আবুল কাশেম মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। দিনে দুপুরে আদালত পাড়ায় এমন একটি ঘটনা ঘটায় সাধারণ মানুষ ও আইনজীবিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলেন যদি জেলা প্রশাসক কার্যালয়ের মত জজ কোর্ট এলাকায় কোজ সার্কিট ক্যামেরা থাকত তাহলে চোরকে সনাক্ত করা সম্ভব হত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD