জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ইদানিং নতুন এক পাগলের আবির্ভাব ঘটেছে। যদিও কথায় বলে পুরান পাগলের ভাত মিলেনা, নতুনের আমদানী। কিন্তু সদর হাসপাতালে সরজমিনে ভিন্ন চিত্র দেখা গেছে। এক সপ্তাহ ধরে এক পাগল রোগীদেরকে বিরক্ত করে আসছে। ওয়ার্ডে ঢুকে মূল্যবান জিনিস নিয়ে আসে আবার অনেক সময় শিশুদেরকে ভয়ভীতি প্রর্দশন করে। রোগীরা অভিযোগ করেন বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে বলার পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না। এ প্রতিনিধিকে জানায়, তার নাম নিরব, বাবার নাম বিরব, বাড়ি-পুটিজুরী, বর্তমান ঠিকানা হাসপাতাল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply