প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০১৯, ৯:২০ পি.এম
বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু
![]()
নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে শিবাপাশা গ্রামে বিদ্যুৎ পিষ্ট হয়ে সুহেল মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল শহিদের পুত্র। গতকাল বিকেল ৫ টায় বাড়ীর পাশ্ববর্তী একটি নারিকেল গাছে উঠলে সেখানে থাকা বিদ্যুতের তারে পিষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশের সুরতহাল তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেন।
সম্পাদক : মোঃ আলাউদ্দিন (০১৭১৮-৬০৪১৫৮), প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোঃ সেলিম মিয়া তালুকদার (০১৭০৩-৬০৪০৬০),অফিস : ০১৩১২-৩৭২৫০৯ প্রকাশক কর্তৃক আরিফ অফসেট প্রিন্টিং প্রেস ওসমানী রোড নবীগঞ্জ থেকে মুদ্রিত ও প্রকাশিত। E-mail: dailyhabiganjshomoy@gmail.com, Web: www.dailyhabiganjshomoy.com