1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 15, 2026, 12:46 pm

এমপি মুনিম চৌধুরী বাবু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন বেতাপুরকে ২ গোলে হারিয়ে কুর্শি চ্যাম্পিয়ন

Reporter
  • Updated Tuesday, April 7, 2015
  • 464

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ফুটবল মাঠে গতকাল রবিবার বিকেলে কুর্শি গ্রামবাসীর উদ্যেগে এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি সিক্স স্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। উক্ত খেলায় কুর্শি মান্না ফুটবল ক্লাব বনাম বেতাপুর ফুটবল ক্লাব অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে কুর্শি মান্না ফুটবল ক্লাব ০২ গোলে বিজয়ী হয়। খেলায় ২য় স্থান অর্জন করে বেতাপুর ফুটবল ক্লাব। ৩য় স্থান অর্জন করে উমরপুর এফসি ফুটবল ক্লাব। উক্ত খেলায় সভাপতিত্ব করেন কুর্শি গ্রামের বিশিষ্ট মুরব্বি মিজানুর রহমান শিকদার। কুর্শি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বিবিয়ানা পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, জেলা জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক শেখ ফয়জুল ইসলাম দিনু, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ ছায়েদ, উপজেলা যুবসংহতির যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মুজেফর উল্লা, আছদ্দর উল্লা, বাবর খান, শিপন মিয়া, সওদাগর মিয়া, মহশিন চৌধুরী, বাবু খান, আশিক উল্লা প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলী আকবর চৌধুরী মিন্টু। ধারাভাষ্যে ছিলেন মাসুদ রানা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD