সংবাদদাতা ॥ স্টুডেন্টস্ এসোসিয়েশন পুটিজুরী এসএপি’র সভাপতি সুরঞ্জিত দাশের উপস্থিতিতে সাধারণ সম্পাদক আলমগীর আহমেদ এর পরিচালনায় গত ০৪/১০/১৯ইং শুক্রবার সকাল ৯:৩০ মিনিটের সময় পুটিজুরী এস.সি হাই স্কুলে মেধা উৎকর্ষতার প্রতিভা বিকাশে মনন্তত্ত্ব ব্যাপকভাবে জড়িত। অন্যদিকে বিশেষ জ্ঞান অর্জন বা কৌশল আয়ত্ত করাই হলো শিক্ষা। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থী কতটুকু জ্ঞান অর্জন করল বা কতটুকু কৌশল আয়ত্ত করল তা জানার মাধ্যম হলো পরীক্ষা। শিক্ষার্থীর অর্জিত জ্ঞান বা মেধা যাচাইয়ের জন্য পৃথিবীর সকল দেশেই পরীক্ষা পদ্ধতি প্রচলিত আছে। জ্ঞান বা মেধা যাচাই করার জন্য এর চেয়ে ভালো অন্য কোন উপায় আজ পর্যন্ত আবিস্কৃত হয়নি। মূলত পরীক্ষা হলো একটি ধারাবাহিক মূল্যায়ন। মেধার উৎকর্ষতা প্রতিভা বিকাশ ও আত্মপ্রত্যয়ী মানুষ সৃষ্টির লক্ষ্যে বাহুবল উপজেলায় স্টুডেন্টস্ এসোসিয়েশন পুটিজুরী এসএপি’র উদ্যোগে গত শুক্রবারে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা যাচাইয়ের জন্য বাংলা, ইংরেজী, গণিত, সাধারণ-জ্ঞান ও বিজ্ঞানসহ মোট চারটি বিষয়র উপর ১০০ নম্বরের ৩ ঘন্টা সময় পরীক্ষা নেওয়া হয়। মেধা যাচাই পরীক্ষায় বাহুবল উপজেলার, পুটিজুরী এস.সি হাই স্কুলে। দ্বি-গাম্বর ছিদ্দিকীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা, হযরত শাহজালাল কেজি এন্ড হাই স্কুল, ডুবাঐ ইন্টারন্যাশনাল কেজি এন্ড হাই স্কুল, ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সহ মোট নয়টি প্রতিষ্টানের মোট ১৬০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করেন। পরীক্ষা পরিদর্শন করেন স্বপন চন্দ্র পাল, স্টুডেন্টস্ এসোসিয়েশন পুটিজুরী- এসএপি উপদেষ্টা সদস্য ও সহকারী শিক্ষক, পুটিজুরী এস সি হাই স্কুল। কামরুল হাসান তালুকদার, প্রধান শিক্ষক ডুবাঐ ইন্টারন্যাশনাল কেজি এন্ড হাই স্কুল। মোঃ ছায়েদ আলী, সহকারী শিক্ষক, শাহজালাল সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ডুবাঐ বাজার, শাহ্ সাজ্জাদুর রহমান নাছির আহমেদ, প্রধান শিক্ষক, হযরত শাহজালাল কেজি এন্ড হাই স্কুল, উত্তর ভবানীপুর। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্টুডেন্টস্ এসোসিয়েশন পুটিজুরী এসএপি সংগঠন সদস্য, সুমন আহমেদ, তানভীরুল হক, আহমেদ সাবিল, আজাদ আহমেদ, জাবেদ আহমেদ, ফাহাদ আহমেদ, সিরাজুল ইসলাম, আবু বক্কর ফয়ছল, শাহ শিল্পী, সুহেনা আক্তার, আফিয়া আক্তার।