সুমন আলী খাঁন ॥ নবীগঞ্জে আপন চাচাকে গাছে বেঁধে মারপিট করার অভিযোগে ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ। সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের হাজী চান মিয়ার পুত্র ছমদ মিয়া (২৬) তুচ্ছ বিষয় নিয়ে আপন চাচা দুরুদ মিয়া (৭০)কে গাছের সাথে বেঁধে মারপিট করে। এলাকার লোকজন মারপিটের দৃশ্য দেখে এগিয়ে আসলে ছমদ মিয়া পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুরুদ মিয়াকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে গতকাল রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই মাজহারুল ইসলাম একদল পুলিশ নিয়ে নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের পানিউম্দা থেকে গ্রেফতার করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply