1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 12:27 am

নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

Reporter
  • Updated Sunday, November 10, 2019
  • 509

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকাল ৪টায় ইউনিয়ন নবীগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার বাস ভবনে উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ছনাওর হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদুর রহমান দারা’র পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউ/পি চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, আব্দুল বারিক রনি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আমির হুসেন, মোরশেদ আহমেদ, মোঃ গোলাম নবী, ফুলখাছ মিয়া, বিএনপি নেতা আব্দুল আহাদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মনর উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রিপন চৌধুরী, পৌর যুবদলের সাবেক আহবায়ক মোঃ শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিতু মিয়া সেন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশীদ হারুন, পৌর ছাত্রদলের সাবেক সভাপদি মোশাহিদ আলম মুরাদ, জোবায়ের আহমেদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহ রুহেল আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদল নেতা রায়েছ আহমেদ চৌধুরী। ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী আব্দুল বারিক, আব্দুল মন্নান, চাঁন মিয়া, মোঃ ইসরাইল মিয়া, আহমদ হোসেন এস.আই, আব্দুর রউফ, সাহেল আহমেদ, সৈয়দ রফিক আলী, হাজী মসিদ উল্লাহ, একে ফজলুল, আব্দুল আহাদ, মির্জ আনহার, মোজাহিদ আলী, নূর উদ্দিন, ইমাদ উদ্দিন, মোঃ জহুর উদ্দিন, শেখ সুমন মিয়া, আঃ কাদির (সাবেক মেম্বার), মোঃ সামছুল হক (সাবেক মেম্বার), সুয়েব আহমেদ, মোঃ কনর মিয়া, আঃ কাইয়ূম, কাছন মিয়া, আঃ ছালাম চৌধুরী, বাবুল মিয়া, সেলিম মিয়, আঃ মুকিত, আউশকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুহেল আহমেদ, সৌরভ আহমদ তালুকদার, ছাত্রদল নেতা জাকির হোসেন প্রমুখ। সভায় উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে মোঃ আব্দুর রবকে আহবায়ক ও মুরশেদ আহমেদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও অভিবক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD