1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 2:08 am

নবীগঞ্জে শতাধিক শিশুর খতনাসহ ১২ শ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

Reporter
  • Updated Tuesday, November 12, 2019
  • 410

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর মাদ্রাসার উদ্যোগে ফ্রি খতনা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে ১১০ জন শিশুকে সুন্নতে খতনাসহ মেডিসিন, অর্থোপেডিক্স, নাক-কান গলা, চর্মরোগ, গাইনীসহ বিভিন্ন রোগের প্রায় ১২শ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। ওই মাদ্রাসার মুহতামিম সিলেট শাহজালাল দরগা সজিদের ইমাম ও খতিব মাওঃ শায়খ আসজাদ আহমদের সার্বিক তত্ত্বাবধানে ৩য় বারের মতো গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গনে ব্যতিক্রমী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় ১১০ জন শিশুকে সুন্নতে খতনা, মেডিসিন বিভাগে ৩৬৫ জন, অর্থোপেডিক্স এর রোগী ১৪৩ জন, নাক-কান গলার রোগী ২৫৭, চর্মরোগে আক্রান্ত ২৭২ জন, গাইনী বিভাগে ৫৭ জন দুঃস্থ রোগীসহ প্রায় ১২শ রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। খতনা বিভাগের চিকিৎসা সেবা পরিচলনা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ও অন্যান্য বিভাগে সিলেটের মাউন্ড এডোরা হসপিটালের প্রায় ৫০ জন চিকিৎসক এ চিসিকৎসা সেবা প্রদান করেন। এখানে চিকিৎসা নিয়ে খুশি হয়ে প্রতি বছর এরকম আয়োজন অব্যাহত রাখার আহবান জানান এলাকাবাসী। মাদ্রাসায় ব্যতিক্রমী এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। মেডিকেল ক্যাম্প পরির্দশন করেন, হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, দেবপাড়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী,  উপজেলা জাপা নেতা এলাইছ মিয়া, দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মিয়া প্রমূখ। পরির্দশনে গিয়ে তারাও বলেন প্রতি বছর যেন একরম মহতি উদ্যোগের আয়োজন করা হয়। এলাকাবাসীর আহবান প্রত্যেক এলাকায় এরকম খতনাসহ মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হলে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লোকজন উপকৃত হবে। এতে এলাকার বৃত্তবানদের এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD