1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 15, 2026, 12:33 pm

১২০ ইমাম-মোয়াজ্জিনের মধ্যে অনুদানের চেক বিতরণ করলেন এমপি আবু জাহির

Reporter
  • Updated Tuesday, November 12, 2019
  • 400

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ১২০ জন ইমাম ও মোয়াজ্জিনের মাঝে ৮ লাক্ষাধিক টাকার সরকারি অনুদান এবং ঋণের চেক বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহির। এর মধ্যে ৩২ জনকে ১২ হাজার করে মোট ২ লক্ষ ৮৪ হাজার টাকা ঋণ ও ৮৮ জনের মাঝে ৫ হাজার করে মোট ৪ লক্ষ ৪০ হাজার টাকা অনুদান প্রধান করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল সোমবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে হবিগঞ্জ ইসলামী ফাউন্ডেশন। হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সামছুজ্জামান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মোহাম্মদ আক্কাস আলী, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি মুফতি মোহাম্মদ আব্দুল মজিদ পিরিজপুরী, জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব হাফিজ মাওঃ সামছুল হক প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শহরের জঙ্গল বহুলা জামে মসজিদের শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন খান ও উপস্থাপনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, ইমাম এবং মোয়াজ্জিনগণ হচ্ছেন সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এ সময় মাদক, জঙ্গী-সন্ত্রাসসহ সকল অপরাধের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে তাদের প্রতি আহবান জানান সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD