1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:46 am

নবীগঞ্জে সরকারি রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি

Reporter
  • Updated Wednesday, November 13, 2019
  • 390

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সরকারি রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে মোঃ আব্দাল মিয়া নামের এক ব্যক্তি। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ আব্দাল মিয়া তার লোকজন নিয়ে জোরপূর্বক ভাবে সরকারি রাস্তায় দেয়াল নির্মাণের কাজ করে আসছেন। সরকারি জায়গায় দেয়াল নির্মাণের ঘটনায় কেউ আপত্তি করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আব্দাল মিয়ার লোকজন। একপর্যায়ে বিষয়টি নিয়ে এলাকাবাসীসহ মুব্বীয়ানরা বাঁধা দেন। কিন্তু আব্দাল মিয়া কারো কোন কথা না শুনে তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। এতে বিপাকে পড়েন ওই গ্রামের রাস্তার পাশে বসবাসরত কয়েকটি পরিবারের লোকজন। এছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করেন অসংখ্য মানুষ। সকাল বেলা মসজিদে যাতায়াত করে ছোট ছোট শিশু। এছাড়াও এলাকার শতাধিক শিক্ষার্থী ওই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়। ওই গ্রামের কয়েকটি পরিবারের নিয়মিত যাতায়াতের রাস্তায় দেয়াল নির্মাণের কাজ কার্যক্রমের ফলে বিপাকে পড়ছেন তারা। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ওই এলাকার ৮/১০টি পরিবারের সদস্য মিলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD