1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 12:35 am

ব্রাহ্মনবাড়িয়ার কসবায় ট্রেন দূর্ঘটনা নবীগঞ্জ হাসপাতালে ভর্তি রোগীদের উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে আর্থিক সাহায্য

Reporter
  • Updated Wednesday, November 13, 2019
  • 385

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মনবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় আহত নবীগঞ্জের ৪ জনকে বি-বাড়িয়া হাসপাতাল থেকে নবীগঞ্জ হাসপাতাল পাঠানোর খবর পেয়ে আহতদের দেখতে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুস সামাদ ও প্যানেল মেয়র এটিএম সালাম ছুটে যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান আহতদের চিকিৎসার খোজখবর নিয়ে তাদের সুচিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৮ হাজার টাকা ও পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী পৌরসভার পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। টিএইচও আহতদের সুচিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষধপত্র সরবারাহের আশ্বাস দেন। এ সময় তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD