1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:34 am

বানিয়াচংয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

Reporter
  • Updated Wednesday, November 13, 2019
  • 460

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার নতুন বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার ও খাদ্য দ্রব্যে মেয়াদউত্তীর্ণের তারিখ ব্যবহার না করায় হযরত শাহপরান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা, মূল্য তালিকা না রাখা, পেয়াজের অতিরিক্ত মূল্য নেয়া ও ইঁদুরে কাটা পণ্য বিক্রি করার অপরাধে বাজারের নাসির স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং অবৈধ ঔষুধ বিক্রি করার অপরাধে উজ্জ্বল ফামেসিকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাজারে বিভিন্ন রেস্টুরেন্টে খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রির পরিবেশ এবং পেয়াজের ন্যায্য মূল্য তদারকি করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই গৌতমের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সঞ্জয় রায়। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD