1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:33 am

হবিগঞ্জে অপরিপক্ক এক নবজাতকের লাশ উদ্ধার

Reporter
  • Updated Wednesday, November 13, 2019
  • 475

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের রেডক্রিসেন্ট এলাকা থেকে অপরিপক্ক নবজাতকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, সকাল ১০টায় পথশিশুরা কাগজ কুড়াতে গিয়ে একটি অপরিপক্ক নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে এসআই আব্দুর রহিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাদন্ত শেষে লাশ আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD