নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের হরিপুর গ্রামে দেবরের হাতে ভাবীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। গুরুত্বর আহত অবস্থায় খাগাউড়া ইউনিয়নের হরিপুর গ্রামের ময়না মিয়ার স্ত্রী (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধর্ষিতা জানান, তারই প্রতিবেশী আবিদ মিয়ার পুত্র সজলু মিয়া বজলু মিয়া ও আব্দুস সাত্তারের পুত্র ফারুক মিয়া গত সোমবার গভীর রাতে তার ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানা-জানি হলে রফা-দফার চেষ্টা চলে। কিন্তু আপোষ না করায় তাকে হুমকি-ধমকি দেয় দেবর ও তার পরিবারের স্বজনরা। এ ব্যাপারে আরওএমও শামীমা আক্তার জানান, ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে। বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত দাস জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযত ব্যবস্থা নেয়া হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply