1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:25 am

নবীগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়তন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter
  • Updated Thursday, November 14, 2019
  • 397

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবীগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়তন ঘোষণা করেছেন। একই সাথে মাধবপুরসহ দেশের আরো ২২ টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষনা দেয়া হয়। এ উপলক্ষ্য গতকাল সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক ভিডিও কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন,   পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোঃ জাকারিয়া, মর্জিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, এড. আবুল ফজল, হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ। এছাড়াও জেলা প্রসাশন কার্যালয়ের কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD