1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 2:00 am

নবীগঞ্জে স্বামী ও দেবরের বিরুদ্ধে মামলা করে বিপাকে গৃহবধু

Reporter
  • Updated Thursday, November 14, 2019
  • 413

সংবাদদাতা ॥ নবীগঞ্জে স্বামী ও দেবরের বিরুদ্ধে মামলা দায়ের করে রাহেলা বেগম নামে এক অসহায় গৃহবধু পড়েছে বিপাকে। শুধু তাই নয়, তাদের এ হুমকি-ধমকির কারনে জান-মালের নিরাপত্তা ছেয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বিচারক আমলে নিয়ে নবীগঞ্জ উপজেলার মুতাজিলপুর গ্রামের মৃত লাল সফর মিয়ার পুত্র রাহেলার স্বামী আঙ্গুর মিয়া (৪০) তার দেবর ফয়সল মিয়া (৩৫) কে আদালতে হাজির হবার জন্য সমন ইস্যু করেন। মামলার বিবরণে জানা যায়, ওই উপজেলার কালাভরপুর গ্রামের কউছর মিয়ার কন্যা রাহেলা বেগমর সাথে আঙ্গর মিয়ার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য সে রাহেলাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় সে আদালতে যৌতুকের মামলা দায়ের করে। সম্প্রতি আঙ্গুর মিয়া ও তার ভাই ফয়সল মিয়া আপোষের শর্তে আদালত থেকে জামিনে গিয়ে রাহেলাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দেয়। এ ঘটনায় গতকাল বুধবার এ মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD